Tuesday, 03 November, 2026

আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত


চাল আমদানির সিদ্ধান্ত

বাসমতি চাল ব্যতীত সব ধরনের সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা পর এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

আন্তর্জাতিক বাজারে মোট চালের ৪০ শতাংশেরও বেশি যোগানের দেশটির এ পদক্ষেপের কারণে বিশ্ববাজারে জোগানের অংশে আরও টান পড়বে।

শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনায় বলা হয়, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আরো পড়ুন
তেলাপিয়া মাছের শীতকালীন রোগ ব্যবস্থাপনা ও আধুনিক পরিচর্যা

বাণিজ্যিক মৎস্য চাষে তেলাপিয়া অন্যতম লাভজনক ও জনপ্রিয় মাছ। তবে শীতকালে তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে পুকুরের পরিবেশ এবং মাছের Read more

স্মার্ট কৃষি প্রযুক্তি: কম খরচে লাভজনক আনারকলি (Passion Fruit) চাষ পদ্ধতি ও যত্ন
বাংলাদেশে আনারকলি চাষ

বাংলাদেশের কৃষিতে সাম্প্রতিক সময়ে অপ্রচলিত ফল ও সবজি চাষে বিপ্লব ঘটেছে। এর মধ্যে অন্যতম একটি উচ্চমূল্যের ও লাভজনক নাম হলো Read more

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে ভারত। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশের এই পদক্ষেপের ফলে সারাবিশ্বে চাল সরবরাহ কমে যেতে পারে এবং চালের দাম আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরো পড়ুন – ভারতে পেঁয়াজ রপ্তানির ওপরে ৪০ % শুল্ক, ক্ষতির মুখে কৃষকরা

ভারতে সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পর থেকেই রপ্তানি বৃদ্ধি পাচ্ছিল আতপ চালের। আর তাতেই লাগাম টানতে আতপ চালেও এই অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে বলে ধারণা স্থানীয় রপ্তানিকারকদের।

ভারত ২০২২ সালে বিশ্ববাজারে ৪০ শতাংশের বেশি চাল রপ্তানি করে। ওই বছর দেশটি চাল রপ্তানি করে প্রায় ৭৪ লাখ টন।

রপ্তানিকারকরা জানান, গত মাসে সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী সেদ্ধ চালের দাম ২৫ শতাংশের বেশি বেড়ে গিয়েছিলো। তবে গত কয়েকদিনে তা কিছুটা কমে আসলেও নতুন এই সিদ্ধান্তে আবারও বাড়বে চালের দাম।

ভারতের রাজধানী নয়াদিল্লিভিত্তিক একটি চাল রপ্তানি সংস্থার ডিলার বলেন, আন্তর্জাতিক বাজারে সেদ্ধ চালের তুলনায় আতপ চালের দাম কম। গত মাসে সরকার সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে আতপ চালের চাহিদা বাড়ছিল।

0 comments on “আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ