Saturday, 26 September, 2026

আট পা নিয়ে জন্মাল ছাগল ছানা


যশোরে একটি ছাগল ছানা ৮ টি পা নিয়ে জন্মগ্রহণ করেছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদরের মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের বাড়িতে ছাগল ছানাটির জন্ম হয়।

তবে জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়। এ ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের মাধ্যমে মানিকদিহি গ্রামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাগল ছানাটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে সরোয়ার হোসেনের বাড়িতে।

একই গ্রামের বাসিন্দা সাব্বির রহমান জানান, আমাদের গ্রামের সরোয়ার হোসেনের পোষা কালো রঙের একটি ছাগল বাচ্চা প্রসব করে। মা ছাগলটি তার প্রথম প্রসবেই এ অদ্ভুত ছানার জন্ম দিয়েছে। ভূমিষ্ট ছাগল ছানাটি চার পায়ের পরিবর্তে ৮ পা নিয়ে জন্ম নেয়।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

তিনি আরো বলেন, তিনিও খবর পেয়ে ছাগল ছানাটি দেখতে যান। তবে ততক্ষণে ছানাটি মারা যায়। সরোয়ার হোসেন তাকে জানিয়েছেন জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়।

এ বিষয়ে যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল আলম জানান, গর্ভধারণের সময় একাধিক শুক্রানু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। এ ধরনের সমস্যা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বলে জানান তিনি।

0 comments on “আট পা নিয়ে জন্মাল ছাগল ছানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ