Thursday, 15 October, 2026

আগাম সবজি চাষে লাভবান কৃষক


বন্যার কারণে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রংপুরের পীরগাছা উপজেলার কৃষকেরা। বাজারগুলোতে উঠতে শুরু করেছে ব্যাপক হারে আগাম শীতের সবজি। বাজার দর ভালো থাকায় আগাম সবজি চাষে লাভের মুখ দেখছেন এলাকার কৃষকরা।

উপজেলার ৯ ইউনিয়নের হাটবাজারে কপি, মুলা, সিম থেকে শুরু করে শীতের আগাম সবজিতে ভরে গেছে। এ সবজি কয়েক দফা বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে দিয়েছে। ভালো মূল্য পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। আরো কিছুদিন এমন মূল্যে প্রত্যাশা তাদের।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি ফসল চাষ মৌসুমের আওতায় উপজেলায় শাক-সবজির লক্ষ্য মাত্রা ১ হাজার ২শত ৬৩ হেক্টর ধরা হয়েছে। এছাড়া বেগুন ২০৯ হেক্টর , মরিচ ১২০ হেক্টর, তিল ১ হেক্টর, বরবটি ৫ হেক্টর, শসা ২০ হেক্টর, ফুলকপি ১৫৫ হেক্টর, পাতাকপি ১৭৫ হেক্টর, মুলা ৭০ হেক্টর, লাউ ৬০ হেক্টর, সিম ৭৫ হেক্টর, করলা ৩০ হেক্টর, পালংশাক ২৫ হেক্টর, লালশাক ৪০ হেক্টর, নাপাশাক ১৮ হেক্টর, লাউশাক ১৫ হেক্টর, মটরশুটি ৩ হেক্টর, মিষ্টি কুমড়া ১৫০ হেক্টর ও মারাশাক ৯ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার সবজির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব।

আরো পড়ুন
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কক্সবাজারে জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ
কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে লবণসহিষ্ণু ধান চাষ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাটির লবণাক্ততা। ফলে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি উপকূলের মানুষের জীবন-জীবিকায় Read more

উপজেলার রহমতচর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে বেগুন চাষ করেছি। বাজার মূল্য ভাল পাওয়ায় তিনি খুশি বলে জানান। একই গ্রামের কৃষক আলামিন হোসেন বলেন, ১ বিঘা জমিতে মুলা চাষ করে ভালো ফলন পেয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান জানান, কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। সবজির ফলনও ভালো হয়েছে এবং কৃষকরা সবজি বিক্রি করে তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছে।

0 comments on “আগাম সবজি চাষে লাভবান কৃষক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ