Sunday, 04 October, 2026

পুকুরে শতকে কয়টি ও কি মাছ ছাড়বেন ?

চাষির প্রশ্ন › Category: মৎস্য চাষ › পুকুরে শতকে কয়টি ও কি মাছ ছাড়বেন ?
Mizan asked 4 years ago

লাভজনক মাছ চাষ করতে কি কি মাছ চাষ করতে হয়। পুকুরে শতকে কয়টি ও কি মাছ ছাড়বেন ? শোল মাছ কি অন্য মাছের সাথে চাষ করা যায় ?

1 Answers
minzanur.rahman answered 4 years ago

ধন্যবাদ আপনাকে । পুকুরে শোল মাছের সাথে অন্য কার্প মাছ চাষ করা যায়। লাভ জনক মাছ চাষের ক্ষেত্রে আপনি নিমোক্ত পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন।

মাছ চাষের পুকুরে পোনা মজুদ

পোনা ছাড়ার পূর্বে যথাযথ নিয়মে পুকুর প্রস্তুত করে নিতে হবে। প্রতি শতাংশে ১৫০-২৫০টি তেলাপিয়া ও ১৫-৩০টি বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা মজুদ করা যায়। তবে উন্নততর চাষ ব্যবস্থাপনায় মজুদ ঘনত্ব আরো বৃদ্ধি করা সম্ভব।

নিমোক্ত পোনা মজুদের তিনটি মডেল দেখানো হল।

প্রতি শতাংশে পোনার সংখ্যা

প্রজাতিমডেল ১মডেল ২মডেল ৩
মনোসেক্স তেলাপিয়া১৫০২০০২৫০
সিলভার কার্প৫৫৪
বিগহেড কার্প৪৩৩
কাতলা২২১
রুই৬৪২
মৃগেল/কালিবাউস৬৩৩
মিরর কার্প/কমন কার্প২২১
ঘনিয়া/বাটা১২১
গ্রাস কার্প১১০
সরপুটি৩৩০
মোট১৮০২২৫২৬৫

জনপ্রিয় লেখা