Wednesday, 18 March, 2026

ইঁদুরের উপদ্রব কমাতে পলিথিনের ব্যবহার


দিনাজপুরে ইরি-বোরো ফসলের মাঠে ইঁদুরের উপদ্রব কমাতে এক ধরনের পলিথিনের ঝান্ডা ব্যবহার করছেন কৃষকরা।

চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের গো-ঘাটার পাড় দোলার মধ্যে অনেক কৃষকদের জমিতে এ চিত্র দেখা গেছে।

বাতাসে পলিথিনের পতপত শব্দে ইঁদুর ভয় থেকে পালিয়ে যায়, এমন ধারণা থেকেই অনেক কৃষক তাদের জমিতে পলিথিনের ঝান্ডা ব্যবহার করছেন।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

চিরিরবন্দরের নশরতপুর গ্রামের নজরুল পাড়ার কৃষক মোজাম্মেল হক জানান, কৃষি বিভাগের পরামর্শক্রমে ক্ষেতে পলিথিনের নিশানা উড়িয়ে উপকার পেয়েছেন। ধানের ক্ষেতে কিছু দূরত্ব বজায় রেখে একটি লাঠির সাথে পলিথিন বেঁধে রেখে দেওয়া হয়। বাতাসে পলিথিন ওড়ার শব্দে কেউ আসছে ভেবে ইঁদুর পালিয়ে যায়।

এছাড়াও একই এলাকার ফারুক হোসেন, গুড়িয়াপাড়ার সুদের রায়, বালাপাড়ার সুশিল চন্দ্র দাস, তেঁতুলিয়া গ্রামের শাহ্পাড়ার আব্দুল খালেক তাদের জমিতেও এই পলিথিনের ঝান্ডা ব্যবহার করেছেন।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান জানান, ক্ষেতের পোকা-মাকড় ও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করার জন্য কৃষকরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। ইদুঁর তাড়াতে কৃষক ছাড়াও মাঠ পর্যায়ে কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারাও কাজ করছেন।

0 comments on “ইঁদুরের উপদ্রব কমাতে পলিথিনের ব্যবহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ