Wednesday, 18 March, 2026

এক পাঙাশের দাম ১৬ হাজার টাকা


রাজবাড়ীর গোয়ালন্দে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১৬ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) রাতে উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনার কুশাহাটারচর এলাকা থেকে জেলে খালেক সরদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এক হাজার ২৫০ টাকা কেজিদরে মাছটি কিনে নেন। মাছটি একনজর দেখার জন্য ৫ নম্বর ফেরিঘাটে ভিড় করেন স্থানীয়রা।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মঙ্গলবার ভোরে জেলে খালেক সরদারের কাছ থেকে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছটি আমি এক হাজার ২৫০ টাকা কেজিদরে কিনেছি। মাছটি বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে বড় বড় আকারের বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে জানান ওই কর্মকর্তা।

0 comments on “এক পাঙাশের দাম ১৬ হাজার টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ