Wednesday, 28 October, 2026

বড়শিতে উঠল ৩২ কেজি ওজনের পাঙ্গাশ!


বরগুনার বলেশ্বর নদী থেকে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ শিকার করেছেন স্থানীয় কবির নামের এক ব্যক্তি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি।

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বরশি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বরশি ফেলে আজ ভোর ছয়টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে।

আরো পড়ুন
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন ও প্রজনন রক্ষায় সরকারের বড় পরিকল্পনা: মন্ত্রী আমিন উর রশিদ
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং হারিয়ে যাওয়া প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং হারিয়ে যাওয়া প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এজন্য দেশের বিভিন্ন হাওর, Read more

রংপুরে জনপ্রিয় হচ্ছে জৈব সার: মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি খুলছে আয়ের পথ

রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে মাটির উর্বরতা বাড়াতে রংপুর অঞ্চলের কৃষকদের মাঝে জৈব সার প্রস্তুত ও ব্যবহারের প্রবণতা আশানুরূপভাবে বাড়ছে। Read more

তিনি জানান, যে বরশিতে মাছটি ধরা পড়েছে ওই বরশিটির দাম এক টাকা।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, আমি ২৯ হাজার টাকায় মাছটি কিনেছি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এটি কেটে বিক্রি করা হবে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।

0 comments on “বড়শিতে উঠল ৩২ কেজি ওজনের পাঙ্গাশ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ