Tuesday, 07 April, 2026

রঙ্গিন ফুলকপি চাষে লাভবান কৃষকরা


চট্টগ্রামের সীতাকুন্ডে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন কৃষকরা। সীতাকুন্ডের ফৌজদারহাট সাঙ্গু এলাকায় ১২ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ টি হলুদ ও বেগুনি রঙের ফুলকপির চারা লাগানো হয়।

১৫ চাষি রঙিন ফুলকপি চাষ করেছেন। চারা লাগানোর ৬০-৭০ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে উঠে কপিগুলো। ফুলকপি গুলো দেখলে মনে হবে যেন কেই সাদা কপির উপরে হলুদ রঙ করে দিয়েছে।

রঙ্গিন ফুলকপি ( সংগৃহিত)
আরো পড়ুন
কৃষি খাত মজবুত না হলে টেকসই অর্থনীতি সম্ভব নয়: মন্ত্রী আমিন উর রশিদ

কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে—কৃষি খাত শক্তিশালী Read more

বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে ১৫ এপ্রিল থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের বংশবৃদ্ধি ও জাটকা সংরক্ষণে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব Read more

রঙ্গিন ফুলকপি চাষের পদ্ধতি সাদা ফুলকপির মতোই। তবে সাদা ফুলকপির তুলনায় দাম বেশি। চাষাবাদ বাড়ানো গেলে দামও হাতের নাগালে এসে যাবে। কৃষকরা এই রঙিন ফুলকপি চাষে আগ্রহী হচ্ছেন। প্রতি রঙিন ফুলকপি চাষে কৃষক স্বাভাবিকের চেয়ে ১৫-২০ টাকা বেশি পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পরিক্ষামূলক চাষে আমরা সফল হয়েছি। বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপির চাষ বাড়ানো হলে কৃষকরা আর্থিকভাবে আর বেশি লাভবান হবে। আগামীতে ব্যাপক আকারে রঙ্গিন ফুলকপির চাষ করা হবে।

0 comments on “রঙ্গিন ফুলকপি চাষে লাভবান কৃষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ