Tuesday, 15 September, 2026

সিভাসুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি


চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অমর একুশের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- সকাল সাড়ে ৮টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া।

শহীদ দিবসের বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দফতরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

0 comments on “সিভাসুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ