Wednesday, 18 March, 2026

চাঁদপুরে চিংড়ি পোনা উদ্ধার, আটক ১


চাঁদপুরের হরিনা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ আড়াই লক্ষ পিস চিংড়ির পোনা উদ্ধার ও একজনকে আটক করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে হরিনা নৌ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাগদা চিংড়িসহ সেকান্দর বেপারীকে আটক করা হয়।

পরে জব্দকৃত চিংড়ির পোনা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন
মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

কম খরচে বেশি লাভ: পিরোজপুরের কৃষকদের ভাগ্য বদলাচ্ছে বরই চাষ

স্বল্প খরচ, অধিক মুনাফা ও বাজারে চাহিদা থাকায় ধান ও অন্যান্য ফসল ছেড়ে এখন বরই বা কুল চাষে ঝুঁকছেন পিরোজপুরের Read more

নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেন জানান, বাগদা চিংড়ির পোনা নদী থেকে ধরে পাচার করার সময় একটি নৌকা, প্রায় আড়াই লক্ষ পিচ বাগদা চিংড়ি ও ১ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পাচারকারী মূল হোতা শাহাদত হাওলাদার নজু দেওয়ানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল মাসে মেঘনায় জাটকাসহ সকল ধরনের মাছ শিকার বন্ধের নির্দেশনা থাকলেও কিছু অসাধু জেলেরা তা মানছে না।

হরিনা এলাকায় কয়েকটি চক্র খুলনা ও সাতক্ষীরা থেকে বহিরাগত জেলেদের এনে মেঘনা নদীর পাড় থেকে এই চিংড়ির পোনা নিধন করছে। সেই পোনা খুলনায় পাচার করে চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

0 comments on “চাঁদপুরে চিংড়ি পোনা উদ্ধার, আটক ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ