Sunday, 27 September, 2026

বায়ান্নর প্রেরণাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেঃ বশেমুরকৃবি উপাচার্য


দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা পর একটি দেশ যখন স্বাধীন হয় তখন এর প্রতি জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে। ভাষা তেমন একটা বিষয়। সাতচল্লিশের দেশ ভাগের পর পশ্চিম পাকিস্তানী শাসকরা তাদের কৃষ্টি-কালচার এবং ভাষাকে এদেশের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। কেননা একটি জাতিকে দমিয়ে রাখার বড় অস্ত্র ভাষা। এ অন্যায়ের প্রতিবাদেই মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যা পরবর্তীতে ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯ সালের আন্দোলন এমনকি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেও প্রেরণা যুগিয়েছে। ফলে আমরা স্বাধীনতা পেয়েছি।

২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রেজারার এবং ছাত্রকল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক তোফায়েল আহমেদ।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, পাকিস্তানী সামরিক সরকার পূর্ব বাংলায় শাসন ও শোষণের নীল নক্সা বাস্তবায়নে বাংলা ভাষার উপর বারবার আঘাত হেনেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বশেমুরকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এবং বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আরিফুর রহমান মন্ডল।

0 comments on “বায়ান্নর প্রেরণাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেঃ বশেমুরকৃবি উপাচার্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ