Wednesday, 18 March, 2026

ধান ভালো হলেও লোকসানের আশঙ্কা


চলতি বোরো মৌসুমে আবাদি জমিগুলোতে উচ্চ ফলন হলেও ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকেরা। এদিকে শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

জানা যায়, বর্তমানে বাজারে এক মণ ধান বিক্রি হচ্ছে ৮২০ টাকা থেকে সাড়ে ৮০০ টাকা পর্যন্ত। এদিকে একজন শ্রমিকের দৈনিক মজুরি গুণতে হচ্ছে সাড়ে ৯০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত।

পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার তিন ইউনিয়ন ও এক পৌরসভায় বোরো ধানের আবাদ হয়েছে তিন হাজার ২৪০ হেক্টর জমিতে। তন্মধ্যে বোরো উফশী ও বোরো হাইব্রিড চাষ হয়েছে প্রায় ২০ শতাংশ।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

ফেনীর পরশুরাম উপজেলার বীরচন্দ্র নগর এলাকার কৃষক আব্দুস সাত্তার বলেন, এবারের বোরো মৌসুমে এক বিঘা জমি আবাদ করে সব হিসাব করে সাড়ে চার হাজার টাকার বেশি লোকসান গুণতে হয়েছে। এভাবে হলে আগামীতে মানুষ জমিতে আবাদ করতে চাইবে না।

জামাল উদ্দিন নামে স্থানীয় এক ধান ব্যবসায়ী বলেন, অতিরিক্ত যোগানের ফলে মিলাররা দাম কমিয়ে দিয়েছে। মৌসুমের শেষের দিকে ধানের দাম বাড়তে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বাজারদর কম হলেও সরকারিভাবে উপজেলার ২৭৮ জন কৃষকের ধান কেনার প্রক্রিয়া চলছে। যেখানে কৃষক প্রতিমণ ধান বিক্রি করে এক হাজার ৮০ টাকা পাবে।

তিনি আরও বলেন, ধানের ফলন যাতে ভালো হয় সেজন্য আমরা কৃষকদের নিয়ে বিভিন্ন কাজ করেছি। মাঠ পর্যায়ে কর্মকর্তারা কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করেছে। কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা হতাশার মধ্যে আছেন।

0 comments on “ধান ভালো হলেও লোকসানের আশঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ