Wednesday, 18 March, 2026

দিনাজপুরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু


দিনাজপুরের বিরামপুরসহ কয়েক এলাকায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা কৃষকদের।

জানা যায়. ধানের আশাতীত ফলন ও বাজার মূল্য ভাল থাকায় কৃষকরাও খুশি। আর কয়েকদিন পর দিনাজপুর জেলার সর্বত্রই ধান কাটা-মাড়াই শুরু হবে। কৃষকদের রোপণকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯। এছাড়াও বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে।

কুচিয়ামোড় গ্রামের কৃষক মশিয়ার রহমান জানান, ধানের সোনালি শীষে মাঠ ভরে গেছে। আগাম জাতের ধান প্রতি বিঘায় (৩৩ শতক) ফলন হচ্ছে ৩২-৩৬ মন। এখন নতুন ধান বাজারে ৮৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার আগাম জাতসহ ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে। এবার ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

0 comments on “দিনাজপুরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ