Wednesday, 25 February, 2026

বাংলাদেশে কেউ অভুক্ত নেই, খাওয়ার কষ্ট নেই: কৃষিমন্ত্রী


বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আর সেই পরিচিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি নয়। বরং বাংলাদেশের ঝুঁড়ি খাদ্যে পরিপূর্ণ। এই বাংলাদেশে এখন কেউ অভুক্ত নেই, খাওয়ার কোন কষ্ট নেই।

শুক্রবার(৫ মার্চ) রাতে ঢাকার আফতাব নগরে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী-আফতাব নগর) মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ও মানুষের ক্রয় সামর্থ্য বৃদ্ধি পাওয়ায় মোটা চালের চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না। ওএমএসের চাল কিনে অনেকক্ষেত্রে নিজেরা না খেয়ে প্রাণিখাদ্যসহ অন্যান্য কাজে লাগায়।

আরো পড়ুন
অধিক ফলন পেতে গলদা (Golda) চিংড়ির নার্সারি প্রস্তুতি ও সঠিক ব্যবস্থাপনা
গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনায় বিবেচ্য বিষয় ও প্রয়োজনীয় পরামর্শ

গলদা চিংড়ি (Giant River Prawns, Golda Chingri) চাষে সফলতার মূল চাবিকাঠি হলো সঠিক নার্সারি ব্যবস্থাপনা। একটি সুপরিকল্পিত নার্সারি থেকে সুস্থ Read more

পাতে স্বস্তি, চাষির চোখে জল: উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু
বগুড়ার নতুন আলু দাম

দেশের উত্তরাঞ্চলসহ প্রধান আলু উৎপাদনকারী জেলাগুলোতে বইছে বাম্পার ফলনের আনন্দ, কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে গেছে বাজারের ভয়াবহ দরপতনে। টানা Read more

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাবনগর) সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহ মো: ফিরোজ এবং সদস্যসচিব খাদেমুল ইসলাম প্রমুখ।

0 comments on “বাংলাদেশে কেউ অভুক্ত নেই, খাওয়ার কষ্ট নেই: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ