Wednesday, 18 March, 2026

কৃষকদের কাছ থেকে ১৫ লাখ টন ধান কিনবে সরকার: কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টন ধান কিনবে সরকার। এসব ধান সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের সাধরের হাওরে বোরো ধান কাটা উৎসবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

পরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং হারভেস্টার মেশিনে ধান কাটা পরিদর্শন করেন মন্ত্রী।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

তিনি আরও বলেন, কৃষক নির্ধারণে যাতে রাজনৈতিক প্রভাব না পড়ে, সেজন্য লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে। এতে করে কৃষকরা লাভবান হবেন।

এ সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

0 comments on “কৃষকদের কাছ থেকে ১৫ লাখ টন ধান কিনবে সরকার: কৃষিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ