Friday, 06 March, 2026

লক্ষ্মীপুরে ভালো ফলনেও ‍টমেটোর দাম নেই


লক্ষ্মীপুরে টমেটোর ব্যাপক ফলন হলেও ফসল সংরক্ষণে হিমাগার না থাকায় আশানুরুপ দাম পাচ্ছেন না চাষিরা।

দাম না পাওয়ায় চাষিদের মুখে এখন হাসি নেই। দ্রুত হিমাগার নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় কৃষি বিভাগের মতে, লক্ষ্মীপুর জেলায় প্রতি বছর ৪৫ কোটি টাকার টমেটো উৎপাদন হলেও হিমাগার না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এবার ৫৫০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল ৫১০ হেক্টর জমি। গত বছর চাষ হয়েছে ৪১০ হেক্টরে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

লাভজনক হওয়ায় টমেটো চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উন্নতমানের বিজলী, মানিক রতন, সুবলা, লাভলী জাতের টমেটো চাষ করে ভালো ফলন পাচ্ছেন তারা। এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। যা জেলাবাসীর চাহিদা মিটিয়ে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলায়ও যাচ্ছে এখন।

সরেজমিন দেখা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ, চরভুতা, কালিরচর গ্রামে বিস্তৃীণ এলাকাজুড়ে সবুজে ছেয়ে গেছে টমেটোর বাগান। গাছে গাছে টমেটোর ফুল আর থোকায় থোকায় ঝুলছে টমেটো। কেউ বাগানের যত্ন নিচ্ছেন কেউবা রোগ বালাই প্রতিরোধে ছিটাচ্ছেন কীটনাশক আবার কেউ টমেটো বাজারজাত প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছেন।

কৃষকেরা জানান, গত কয়েক বছর ধরে এ অঞ্চলে টমেটোর ভালো ফলন হয়। কিন্তু আশানুরুপ দাম পাচ্ছেন না তারা। এক একর টমেটো চাষে খরচ হয় ৪০-৫০ হাজার টাকা। আয় হয় ৮০-৯০ হাজার টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। এসব টমেটো সংরক্ষণে কোনো হিমাগার নেই। এতে করে টমেটো চাষে হিমাগার থাকলে কয়েক দিন টমেটো সংরক্ষণ করে বিক্রি করলে তারা আরো বেশি লাভবান হতেন বলে জানান।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. বেলাল হোসেন খান জানান, টমেটোর বাম্পার ফলনে দিন দিন টমেটো চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এবার জেলায় উৎপাদিত টমেটোর বাজার মূল্য ৪৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে এখানে হিমাগার না থাকায় তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারি-বেসরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ করা হলে এ জেলার সবজি উৎপাদন আরো অনেকটা বাড়বে।

0 comments on “লক্ষ্মীপুরে ভালো ফলনেও ‍টমেটোর দাম নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ