Wednesday, 08 April, 2026

ময়মনসিংহে এবছর দ্বিগুণ সরিষা চাষ


সরিষা চাষে ব্যাপক লাভ হতে পারে

ময়মনসিংহে এবার প্রায় দ্বিগুণ জমিতে সরিষা চাষ হয়েছে। গত বছর জেলায় যেখানে সরিষা আবাদ হয়েছিল পাঁচ হাজার ২৪৬ হেক্টর জমিতে এবার সেই আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২০৫ হেক্টরে। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকেছেন বলে জানিয়েছেন কৃষিবিদরা।

জেলার সদর উপজেলার বোরোরচর গ্রামের কৃষক শামসুল হক ৩০ শতক জমিতে বারি ১৪ জাতের সরিষা আবাদ করেছেন। গত বছর ২০ শতক জমিতে সরিষা আবাদ করে ২০ হাজার টাকা মুনাফা পেয়েছিলেন। কম খরচে বেশি লাভ হওয়ায় এবার জমির পরিমাণ বাড়িয়ে ৩০ শতকে সরিষা আবাদ করেছেন। নভেম্বরের শুরুতে আমন ধান কাটার পরপরই তিনি সরিষা রোপণ করেন। এখন তার ক্ষেতজুড়ে হলুদের সমারোহ।

এবারও ভালো ফলন হবে জানিয়ে শামসুল হক বলেন, ‌‘সরিষা গাছে হলুদ ফুল ধরেছে। জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরিষা তোলা যাবে। সরিষা মাড়াই শেষে বোরো ধান আবাদ করবো। যেভাবে ফলন হয়েছে তাতে এবার ৩০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।’

আরো পড়ুন
লাভজনক হলুদ চাষে কৃষকের করণীয়: আধুনিক চাষ পদ্ধতি ও সঠিক পরিচর্যা
হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল।

হলুদ শুধু একটি অতি প্রয়োজনীয় মশলাই নয়, এটি বর্তমানে অত্যন্ত লাভজনক একটি অর্থকরী ফসল। স্বল্প খরচ ও পরিশ্রমে বেশি ফলন Read more

লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি
লবনাক্ত পানিতে গলদা চিংড়ি চাষে করণীয় ধাপসমূহ: লাভজনক আধুনিক পদ্ধতি

গলদা (Macrobrachium rosenbergii) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্বাদুপানি/লবনাক্ত পানির বড় চিংড়ি। এটি ৫ ppm‑এর নিচে লবণাক্ততার ঈষৎ লোনা পানিতে ভালো Read more

জেলার অনেক কৃষক এবার সরিষা আবাদ করেছেন। সদরের গোপালনগর গ্রামের তালেব উদ্দিন জানান, সরিষার তেলের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় সরিষা আবাদ করেছেন। এবার যে ফলন দেখা যাচ্ছে তাতে লাভবান হবেন বলে জানান তিনি।

কম খরচে বেশি লাভ হওয়ায় এবং ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় দ্বিগুণ জমিতে কৃষকরা সরিষা আবাদ করেছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান বলেন, ‘ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করেছি আমরা। জেলার ৩৯ হাজার ৫০০ কৃষককে প্রণোদনা হিসেবে এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে। কৃষকরা বারি ১৪, বিনা-৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেছেন। এবার ফলন ভালো হয়েছে। আগামীতে কৃষকরা আরও বেশি জমিতে সরিষা আবাদ করবেন বলে আশাবাদী আমরা।’

0 comments on “ময়মনসিংহে এবছর দ্বিগুণ সরিষা চাষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ