Wednesday, 18 March, 2026

বাকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার মিরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্যা ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহীন সরদার (দৈনিক যুগান্তর), যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ রাকিবুল হাসান (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক মো. রাফি উল্লাহ (বার্তাবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আতিকুর রহমান (ভার্সিটি ভয়েস), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানিউল করিম জীম (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (আওয়ার ভয়েস অনলাইন)।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোফাজ্জল হোসেন (দৈনিক জনকণ্ঠ) এবং মো. নাবিল তাহমিদ (দৈনিক ইত্তেফাক)। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মুসফিকুর রহমান সিফাত (দ্যা নিউ এইজ), মো. আবদুল আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন) এবং শাহরিয়ার আমিন (দৈনিক আমাদের সময়)।

বৃহষ্পতিবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সমিতির সদ্য বিদায়ী সভাপতি মো. নাবিল তাহমিদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু ও সাবেক সহ-সভাপতি আতাউল গণি দায়িত্ব পালন করেন।

0 comments on “বাকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ