Saturday, 28 March, 2026

পাটজাত পণ্য উৎপাদন এর প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি


করোনাকালে-রাষ্ট্রায়ত্ত-পাটকল-বন্ধ-ঘোষণা

সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৭তম বৈঠকে হয়। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) নিজস্ব ও ইজারার আওতায় পরিচালিত পাটকলগুলোতে কী পরিমাণ পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে তার প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিদেশের বাজারে বাংলাদেশি পাটজাত পণ্যের কিরূপ চাহিদা রয়েছে তার হালনাগাদ প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং নারায়ণ চন্দ্র চন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের মিডিয়া বিভাগ জানায়, পরবর্তীতে কোন এক বৈঠকে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের লাভ-লোকসানের তথ্য উপস্থানের সুপারিশ করে কমিটি। এছাড়া গত ১০ বছরের অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতি ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর মতামতসহ একটি প্রতিবেদন পরবর্তীতে কমিটি বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

এছাড়া বৈঠকে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” বাস্তবায়নে পাটের তৈরী ব্যাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কি পরিমাণ উৎপাদন করছে তা তদারকির জন্য পরামর্শ প্রদান করা হয়।

বৈঠকে বিজেএমসি’র প্রকাশিত উল্লেখযোগ্য আর্থিক ও ব্যবস্থাপনাগত বিষয়, পাটকলওয়ারী বিগত তিন অর্থ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয়ের হিসাব, লাভ-লোকসান নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিজেএমসি-এর চেয়ারম্যান, বিভিন্ন সংস্থাপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments on “পাটজাত পণ্য উৎপাদন এর প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ