Wednesday, 18 March, 2026

তিন দিনে আলু আমদানী ৭৭ টন


আলুর বাজার দর

স্থানীয় বাজারে দাম কমাতে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এই সিদ্ধান্তের পর গত তিন দিনে দেশে মোট ৭৭ টন পণ্য আমদানি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রাণালয়।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার ১.০৭ লাখ টন আলু আমদানির অনুমতি দিলেও এখন পর্যন্ত আমদানি হয়েছে মাত্র ৭৭ টন।

গত সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী আমদানিকারকদের আলু আমদানির অনুমতি চেয়ে আবেদন করতে বলে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

একই দিনে, মন্ত্রণালয় জেলা প্রশাসকদের ১লা নভেম্বর থেকে হিমাগারে সরকার নির্ধারিত ২৬-২৭ টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে নির্দেশনাও দেয়।

সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা কেজি নির্ধারণ করেন ১৪ সেপ্টেম্বর।

তবে এ সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।

0 comments on “তিন দিনে আলু আমদানী ৭৭ টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ