Saturday, 07 March, 2026

কৃষি মন্ত্রণালয়ে ২৬০ জন কর্মকর্তা কর্মচারি করোনা পজিটিভ


কৃষি মন্ত্রণালয়ে করোনা

কৃষি মন্ত্রণালয়ে ২৬০ জন কর্মকর্তা কর্মচারি করোনা পজিটিভ এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ এবং চিকিৎসাধীন ও আইসোলেশনে আছেন ১১৬ জন কর্মকর্তা কর্মচারি।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন মহামারি করোনা, আম্পান, বন্যা প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্থাস্থ্যবিধি মেনে প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে হবে। যাতে করে দেশে খাদ্যের কোনো ঘাটতি না হয়, সংকট না হয়।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী যেমন ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে, তেমনি কৃষিতে প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।

বাসস জানায়, কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

সূত্র: বাসস

0 comments on “কৃষি মন্ত্রণালয়ে ২৬০ জন কর্মকর্তা কর্মচারি করোনা পজিটিভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ