Thursday, 12 February, 2026

কৃষি ঋণ বিতরণের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত


কোভিড ১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনার কৃষি ঋণ বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো।

আরো পড়ুন
মাছ চাষের নতুন দিগন্ত: একুয়ামিমিক্রি (Aquamimicry) পদ্ধতি ও সম্ভাবনা

বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে একুয়ামিমিক্রি (Aquamimicry) একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি, যা জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের পরিবেশ কৃত্রিমভাবে পুকুরে Read more

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

এর আগে ১৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে কৃষি ঋণ বিতরণের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কৃষি ঋণ বিতরণে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় নতুন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক।

0 comments on “কৃষি ঋণ বিতরণের সময় বাড়ল ৩১ মার্চ পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ