Thursday, 26 February, 2026

কৃষি আয়ে করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকার প্রস্তাব


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে উৎসাহিত করতে কৃষি আয়ের করমুক্ত সীমা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছেন।

সোমবার জাতীয় সংসদে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পেশকালে তিনি এ ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা বলেন, “কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি আয়ের প্রথম ৫ লাখ টাকা করমুক্ত রাখা হয়েছে।”

আরো পড়ুন
১২ লক্ষ ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দিতে বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। সুদসহ ১০ হাজার টাকা Read more

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর এ ব্লিচিং পাউডার
'ডিসইনফেক্ট্যান্ট' বা জীবাণুনাশক

মাছ ও চিংড়ি চাষে ঘের বা পুকুর প্রস্তুতিতে ব্লিচিং পাউডার একটি অপরিহার্য উপাদান। এটি মূলত একটি শক্তিশালী জীবাণুনাশক, যা পানির Read more

এই প্রস্তাব অনুমোদিত হলে, একজন কৃষকের মোট করমুক্ত আয়ের সীমা দাঁড়াবে ৮ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে সাধারণ করমুক্ত সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত ৫ লাখ টাকা কৃষি আয় করমুক্ত হবে। তবে, এই সুবিধা পেতে করদাতার সম্পূর্ণ আয় কৃষিখাত থেকে আসতে হবে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি আয়ের করমুক্ত সীমা ২ লাখ টাকা ছিল। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে কৃষকদের করের চাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কৃষিখাতে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এটি একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে।

0 comments on “কৃষি আয়ে করমুক্ত সীমা বাড়িয়ে ৫ লাখ টাকার প্রস্তাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ