Friday, 16 October, 2026

সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রণোদনার মাধ্যমে সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। চলতি বছরে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার ৪০ জন কৃষক হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি অফিস কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দিয়েছে। সূর্যমুখী চাষের ৯০ থেকে ১০৫ দিনের মধ্যেই কৃষকরা বীজ ঘরে তুলতে পারবেন। প্রতি বিঘা জমিতে ছয় থেকে সাড়ে ছয় মণ সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যাবে।

জানা যায়, কৃষকেরা বিঘা প্রতি ১৫ থেকে ১৭ হাজার টাকার বীজ বিক্রি করতে পারবে। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করা হয়েছে। ইতোমধ্যেই সূর্যমুখী গাছে ফুল ধরতে শুরু করেছে। প্রতিদিন শহরসহ আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিয়াসুরা দল বেঁধে আসেন এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে। অনেকেই বাগানে শখ করে ছবি তোলেন। চারিদিকে হলুদ রঙের ফুলের অপরূপ দৃশ্য। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

কালিয়াকৈর গ্রামের সূর্যমুখী ফুলের চাষি শাহিন আলম জানান, আগে তিনি তার জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করতেন। এ বছর কৃষি অফিসারের পরামর্শে তিনি প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করেছেন। কৃষি অফিস থেকে আমাদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেয়া হয়েছে। আশাকরি সূর্যমুখী চাষে সফলতা আসবে।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রথমবারের মতো এ বছর সরকারি অর্থায়নে পৌর এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের ৪০ বিঘা জমিতে ৪০ জন কৃষক হাইসান-৩৩ জাতের সূর্যমুখী চাষ করছেন। এতে কৃষকরা লাভবান হবেন।

0 comments on “সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ