Sunday, 16 August, 2026

সবজি দাম কম, লোকসান গুনছেন কৃষকরা


কিশোরগঞ্জে পাইকারি হাটবাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এতে খুচরা ও পাইকারী বিক্রেতাদের লাভ হলেও লোকসান গুনছেন কৃষকরা।

কিশোরগঞ্জের বড় বাজারে প্রতিদিনই সবজি কেনাবেচার ধুম পড়ে। কৃষকরা জমি থেকে তুলেই টাটকা শিম, ফুলকপি, লাউ, বরবটিসহ নানা ধরনের সবজি হাটে নিয়ে আসেন। অনেক দূরের পাইকারী ও খুচরা বিক্রেতা ছাড়াও সাধারণ ক্রেতারাও সবজি কিনতে ভিড় করেন।

বিক্রেতারা জানায়, বাজা‌রে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দাম কম। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান গুনছেন তারা।

আরো পড়ুন
দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

জনবল সংকট ও জরাজীর্ণ অবস্থা: মৌলভীবাজার সরকারি মৎস্য বীজ খামারে ধস

মৌলভীবাজার জেলার মৎস্যচাষীদের উন্নত ও গুণগত মানের মাছের পোনা সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সরকারি ‘মৌলভীবাজার মৎস্য বীজ উৎপাদন খামার’ চরম জনবল Read more

আড়ত কমিটি জানায়, বাজারে শীম ২৫ টাকা, ফুলক‌পি ২০ টাকা, আলু ২০ টাকা, মুলা ১০ টাকা, লাউ প্র‌তিটি ২০ থে‌কে ২৫ টাকা, বেগুন ১৫ টাকা, করলা ৫০ টাকা ও কাঁচাম‌রিচ ৬০ টাকা ও ট‌মে‌টো ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় বাজারের ৫০টি আড়তে প্রতিদিন ৬০ থে‌কে ৭০ লাখ টাকার স‌বজি কেনাবেচা হয়।

0 comments on “সবজি দাম কম, লোকসান গুনছেন কৃষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ