Tuesday, 10 November, 2026

ভারতের কাছে ১০ লাখ টন গম চাইলো বাংলাদেশ


ভারতের কাছে ১০ লাখ টন গম চাইলো বাংলাদেশ। গমের রপ্তানি নিষেধাজ্ঞা দেবার পূর্বে বাংলাদেশের এই দশ লাখ টন গমের এল সি করানো ছিল।
বাংলাদেশ সরকার দ্রুত ১০ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে ভারতীয় সরকারকে জানানো হয়েছে, ভারত গম রপ্তানি নিষিদ্ধ করার আগেই বাংলাদেশি আমদানিকারকদের ঋণপত্র (এলসি) করা আছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এসব কথা জানায়। এর একটি কপি ভারতীয় মন্ত্রণালয়টির হাতে আছে।

আরো পড়ুন
আমন ধান ও চালের নতুন দর ঘোষণা, লক্ষ্যমাত্রা অপরিবর্তিত
আমন ধান ও চালের দাম নির্ধারন

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের মতোই অপরিবর্তিত রেখেছে। তবে সংগ্রহের দাম Read more

চিনি কল চালুর নতুন সময়সূচি প্রকাশ: পর্যায়ক্রমে চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ কারখানা
চিনি কল চালুর নতুন সময়সূচি প্রকাশ

দেশের চালু থাকা নয়টি রাষ্ট্রায়ত্ত চিনি কলে পর্যায়ক্রমে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে Read more

প্রতিবছর ভারত থেকে ৬৭ লাখ টন গম আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে ১২ থেকে ১৩ লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হয়। আর ৫০ লাখ টনেরও বেশি দেশের বেসরকারি বাণিজ্যের মাধ্যমে করা হয়ে থাকে। সূত্র : দ্য ইকোনমিক টাইমস

0 comments on “ভারতের কাছে ১০ লাখ টন গম চাইলো বাংলাদেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ