Wednesday, 09 September, 2026

বাকৃবির বর্ষসেরা সাংবাদিক রনি, ফিচার লেখক তানভীর


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছর পর ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে বাকৃবি সাংবাদিক সমিতি।

সাংবাদিকতা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি না থাকলেও পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন, দুর্নীতি, অনিয়ম, সভা-সেমিনার, সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকান্ডসহ বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংবাদ প্রতিনিয়ত জাতির সামনে তুলে ধরছেন বাকৃবিসাসের সদস্যরা।

সাংবাদিকদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে প্রতিবছর দুইজনকে দুই ক্যাটাগরিতে বর্ষসেরা ঘোষণা করা হয়। সারা বছরের সংবাদ ও কাজের দক্ষতার ভিত্তিতে ঘোষণা করা হয় বর্ষসেরা সাংবাদিক ও ফিচার লেখক। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বর্ষসেরা সাংবাদিক ২০২১ নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাকাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি এবং বর্ষসেরা ফিচার লেখক নির্বাচিত হয়েছেন আওয়ার ভয়েস অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

বাকৃবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০’র সভাপতি মো. নাবিল তাহমিদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আমিন বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার ঘোষণা করেন। বাকৃবিসাসের কার্যনির্বাহী কমিটি ২০২১ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বর্ষসেরা ফিচার লেখক ও বর্ষসেরা সাংবাদিকের ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে.এম. জাকির হোসেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি মো. নাবিল তাহমিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদ্যবিদায়ী সভাপতি মো. নাবিল তাহমিদ বলেন, সারা বছরের সকল দিক বিবেচনা করে বর্ষসেরা ফিচার লেখক ও সাংবাদিক ঘোষণা করা হয়। যাতে অন্যান্য সদস্যরাও তাদের সংবাদ পরিবেশনা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে অনুপ্রাণিত হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল বাশার মিরাজ বলেন, প্রথমেই অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই অর্জনের জন্য। এই বছরও যেন আরও নতুনরূপে কর্মদক্ষ হিসেবে পরিচিত করতে পারো নিজেদের।

0 comments on “বাকৃবির বর্ষসেরা সাংবাদিক রনি, ফিচার লেখক তানভীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ