Friday, 25 September, 2026

বাকৃবিতে ডিজিটাল প্রাণিসেবা বিষয়ক সেমিনার


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্রিসিশন ফার্মিং উইথ আদর্শ প্রাণিসেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক পূর্বা ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য ড. এ. এস. মাহফুজুল বারি। এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক।

আরো পড়ুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রফিকুল Read more

মৎস্য চাষে নতুন বিপ্লব: বাকৃবি গবেষকদের উদ্ভাবনে ফিশমিলের বিকল্প দেশীয় ‘অণুশৈবাল’

বাংলাদেশের মৎস্য চাষের অন্যতম প্রধান ব্যয়বহুল উপাদান হলো মাছের খাবার বা অ্যাকোয়াফিড। বিশেষ করে ফিডে ব্যবহৃত আমিষের মূল উৎস ‘ফিশমিল’ Read more

মূল প্রবন্ধে ফিদা হক বলেন, ডিজিটাল প্রাণিসেবার প্লাটফর্ম আদর্শ প্রাণিসেবা লিমিটেড ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। আদর্শ প্রাণিসেবা দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল প্লাটফর্মে গবাদি প্রাণির বীমা সুবিধা প্রদানসহ খামারীর সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ সম্প্রসারণমূলক কার্যক্রমে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের মিশন এবং ভিশন বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

0 comments on “বাকৃবিতে ডিজিটাল প্রাণিসেবা বিষয়ক সেমিনার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ