Thursday, 24 September, 2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন অধ্যাপক ড. লুৎফুল হাসান


Bangladesh Agriculture University Vice chancellor

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেওয়া হলো।

লুৎফুল হাসান সদ্যবিদায়ী উপাচার্য মো. আলী আকবরের স্থলাভিষিক্ত হলেন। ২৩ মে আলী আকবরের চার বছর মেয়াদ শেষ হয়। আজ দুপুরে নতুন উপাচার্য হিসেবে লুৎফুল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

অধ্যাপক লুৎফুল হাসান বর্তমানে দ্বিতীয় দফায় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের তিনি সদ্য সাবেক সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালকের দায়িত্ব পালন করেন।

লুৎফুল হাসান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে ১৯৮৯ সালে পিএইচডি সম্পন্ন করেন। ২০১৫ সালে রিসার্চ ম্যানেজমেন্টে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ার জন ডিলন মেমোরিয়াল ফেলো অ্যাওয়ার্ড লাভ করেন। চার সন্তানের জনক লুৎফুল হাসান ১৯৫৬ সালের ২৮ জানুয়ারি বরিশালের উজিরপুর উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

0 comments on “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হলেন অধ্যাপক ড. লুৎফুল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ