Friday, 17 July, 2026

বরগুনায় আলু চাষে লাভবান কৃষক


আলু চাষে বাম্পার ফলন পেয়েছে বরগুনার আলু চাষিরা। বিগত বছরের চেয়ে চলতি রবি মৌসুমে আর্থিকভাবে লাভবান হয়েছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বরগুনা জেলায় এবার ১০৬৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। সবচেয়ে বেশি পাথরঘাটায় ৫৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া বেতাগী উপজেলায় ২০৫ হেক্টর, বরগুনায় ১৬০ হেক্টর, আমতলিতে ৮০ হেক্টর, বামনায় ৬০ হেক্টর এবং তালতলীতে ৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।

জানা গেছে, এবছর জেলায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। সরাসরি মাঠ থেকে আড়তদারদের নিকট ১৬ থেকে ১৭ টাকা কেজি বিক্রি করে। কৃষকরা সাধারণত ডায়মন্ড ও কার্ডিনাল জাতীয় আলু বেশি চাষ করে থাকে। বরগুনায় উৎপাদিত আলু স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ ফরিদপুর, খুলনা ও যশোর সরবরাহ হয়ে থাকে।

আরো পড়ুন
লাভজনক গলদা চিংড়ি চাষ: পোনা ছাড়ার আগে পুকুর প্রস্তুত করার আধুনিক ও সঠিক নিয়ম

বাংলাদেশী মৎস্য চাষিদের কাছে ‘সাদা সোনা’ খ্যাত গলদা চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। তবে গলদা চিংড়ি চাষে সফলতার প্রধান Read more

বাজারে ‘মিনিকেট-নাজিরশাইল’ প্রতারণা: মোটা চাল কেটে সরু করার রমরমা বাণিজ্য
বাজারে ‘মিনিকেট-নাজিরশাইল’ প্রতারণা

স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নাজিরশাইল, চাঁন্দিনাসহ প্রায় ৩০ প্রজাতির ঐতিহ্যবাহী ধান বিলীন হয়ে গেছে। অথচ দেশের চালের বাজারে গেলে এখনো Read more

বরগুনার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ. ওয়াদুদ বলেন, বরগুনায় আলু উৎপাদনে দেশের অন্যতম উল্লেখযোগ্য স্থান। এখানকার চাষিদের সঠিক সময় বীজ, সার, কীটনাশক ওষুধ সহায়তা এবং উৎপাদিত আলু সংরক্ষণের ব্যবস্থার জন্য হিমাগার চালু হলে চাষিরা আলু উৎপাদনে আরও এগিয়ে আসবে।

0 comments on “বরগুনায় আলু চাষে লাভবান কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ