Friday, 25 September, 2026

পদ্মার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন


বাদাম চাষ করে চরাঞ্চলের কৃষক তাদের জীবিকা নির্ভর করে।  চরাঞ্চলে বপন করা পুষ্টিকর বাদাম যেন কৃষকদের এখন গোপন রত্ন।এবার পদ্মার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। বাদাম ক্ষেতের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছেন মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা চরাঞ্চলের কৃষকরা।

উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের পদ্মার চরে দিগন্তজোড়া সারিবদ্ধ সবুজ বাদাম ক্ষেতে নয়ন জুড়িয়ে যায়। ফলন ভালো হওয়ার কৃষকদের চোখে মুখে ফুটে উঠছে আশার প্রদীপ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভাগ্যকুল ও বাঘড়া বাজার থেকে ৩ কিঃ মিঃ দক্ষিনে পদ্মার চরে কৃষকরা শতাধিক হেক্টর জমিতে বাদাম চাষ করেছে। বিশাল অঞ্চল জুড়ে সাড়ি সাড়ি বাদাম ক্ষেত দেখে মন জুড়িয়ে যায়।।

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

বাঘড়া ইউনিয়নের চরাঞ্চল এলাকার বাদাম চাষি হানিফ বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। কৃষকদের মজুরি ও সারসহ আমার ব্যয় হয়েছে ১৮ হাজার টাকা। ফলন ভালো হয়েছে এবং বাজার দর ভালো পেলে লাভ হবে।

এলাকার আর একজন বাদাম চাষি বাচ্চু মিয়া বলেন, বাদামের চাষ বেলে-দো-আঁশ মাটিতে ভালো হয়। অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ ও পরিশ্রম কম। সঠিক পরিচর্যা পেলে ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাদামের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী মন্ডল বলেন, এবছর উপজেলায় ১ শত হেক্টর জমিতে বাদাম করা হয়েছে। বাদাম চাষীদের মাঝে সরকারী প্রণোদনা ও সার বিতরণ করা হয়েছে।

0 comments on “পদ্মার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ