Sunday, 16 August, 2026

পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন


mung-bean_মুগ ডাল

বাংলাদেশের ৬০ ভাগ মুগডাল উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে চলতি বছরেও মুগ ডালের বাম্পার হয়েছে। বর্ষা মৌসুমের আগে তাই মুগডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষক-কিষাণীরা।

পটুয়াখালীতে এ বছর ৮৬ হাজার ৪৩১ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ও স্থানীয় জাতের মুগের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে এক লাক ৩১ হাজার ২৫০ মেট্রিক টন।

মুগ ফসল তোলার কাজে প্রায় দুই মাস গ্রামের দরিদ্র নারীদের ব্যাপক কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই কাজে নারীরাই বেশি পরদর্শী হয়। পটুয়াখালী অঞ্চলে সাধারণত তিন বার ক্ষেত থেকে ডাল তোলা হয়। এর মধ্যে প্রথম দফায় নারী শ্রমিকরা আহরিত ডালের পাঁচ ভাগের এক ভাগ পায়, দ্বিতীয় দফায় তিন ভাগের এক ভাগ ও শেষ দফায় দুই ভাগের এক ভাগ নিয়ে থাকে। কৃষি বিভাগ থেকে আবহাওয়া অনুকূলে থাকতেই থাকতেই ক্ষেত থেকে মুগ ফসল তুলতে পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানান কৃষকরা। ইতিমধ্যে জেলার আবাদকৃত মুগ ফসলের ৯৫ ভাগ তোলা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আরো পড়ুন
দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

জনবল সংকট ও জরাজীর্ণ অবস্থা: মৌলভীবাজার সরকারি মৎস্য বীজ খামারে ধস

মৌলভীবাজার জেলার মৎস্যচাষীদের উন্নত ও গুণগত মানের মাছের পোনা সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সরকারি ‘মৌলভীবাজার মৎস্য বীজ উৎপাদন খামার’ চরম জনবল Read more

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এ,কে,এম মহিউদ্দিন জানান, জেলায় প্রতিবছরই মুডগালের বাম্পার ফলন হচ্ছে। আমন ফসল ওঠার পরই পরই জমি চাষ দিয়ে মুগের বীজ বপন করে কৃষকরা। স্বল্প পরিশ্রম ও ভালো ফলন পাওয়ায় কৃষকরা মুগ চাষে আগ্রহ দেখাচ্ছে।
তিনি জানান, বাম্পার ফলন হওয়ায় ৯ মে কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক মুগ ফসল দেখতে পটুয়াখালী এসেছিলেন। বদরপুর ও কালিকাপুরে তিনি দুটি মুগ ডালের ক্ষেত পরিদর্শন করেছেন।

0 comments on “পটুয়াখালীতে মুগ ডালের বাম্পার ফলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ