Tuesday, 29 September, 2026

জার্মানিতে সোনালি পাট-বাঁশের পণ্যের বিপুল সম্ভাবনা


ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে বাংলাদেশের সোনালি আঁশ পাট ও বাঁশের তৈরি পণ্যসামগ্রীর বিপুল সম্ভাবনা রয়েছে। জার্মানির হেসেন প্রদেশের গিসেনে প্রথমবারের মতো গড়ে ওঠা দেশের পাট ও বাঁশ থেকে তৈরি পণ্যের বেশ কদর।

দেশের সোনালি আঁশ পাটের তৈরি টয়লেট পেপার, চা, ব্যাগ, শতরঞ্জি, সংসারের নানা আসবাব থেকে শুরু করে বাঁশের তৈরি মোজাসহ আরও অনেক কিছুর দেখা মিলবে জার্মানির গিসেন শহরর বায়োবিডি নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে। জার্মানিতে প্রাকৃতিকভাবে তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশি এই শিল্পপণ্যের বেশ কদর আছে প্রযুক্তিতে এগিয়ে থাকা জার্মানিতে।

একজন বলছেন, ‘বাংলাদেশ থেকে আসা বাঁশ দিয়ে তৈরি নানা জিনিস, নারিকেলের ছোবড়ার তৈরি আসবাব, পাটের ব্যাগ ও টুপি এমনকি বাঁশের তৈরি টয়লেট পেপার আমার অনেক পছন্দ। আমি প্রায়ই আসি, ভালো লাগে, আমার পরিবার ও বন্ধুবান্ধবরা সবাই আসেন। এমন জিনিস আর কোথাও তো নেই।’

আরো পড়ুন
পুষ্টিগুণে অনন্য ‘ব্রকলি’: সঠিক চাষ পদ্ধতি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা
বাংলাদেশের আবহাওয়ায় ব্রকলি চাষের সঠিক ও আধুনিক পদ্ধতি

বাংলাদেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার নাম ‘ব্রকলি’। দেখতে সবুজ ফুলকপির মতো এই সবজিটি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন এবং সুস্বাদু। একসময় ব্রকলি কেবল Read more

তীব্র সার সংকট, পথ অবরোধ, তিস্তা-ব্রহ্মপুত্রের চরে রেকর্ড আগাম চাষাবাদ

চলতি বছর রংপুর অঞ্চলে প্রধান প্রধান নদ-নদীতে বড় ধরনের কোনো বন্যা না হওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যায়নি। Read more

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি টেকসই এসব পণ্যের চাহিদা থাকলেও রফতানির ক্ষেত্রে পণ্যের গুণগতমান বজায় রাখার আহ্বান এই উদ্যোক্তার। দেশের বাঁশ ও পাটজাতপণ্যের অপার সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প হারিয়ে যাওয়ার আগেই এই শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

0 comments on “জার্মানিতে সোনালি পাট-বাঁশের পণ্যের বিপুল সম্ভাবনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ