Sunday, 20 September, 2026

জাতীয় মৎস্য পদক ২০২২ এ স্বর্ণপদক পেলেন এসিআই এগ্রোলিংক লিমিটেড এর ড. ফারায়েজুল হক আনসারী


F H Ansari _ACI agrolink

মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি এবং মৎস্যজাত পণ্য বহুমুখীকরণ ক্ষেত্রে অবদান রাখায় জাতীয় মৎস্য পদকে (স্বর্ণপদক) ভূষিত হয়েছেন এসিআই এগ্রোলিংক লিমিটেডের ব্যবস্থাপণা পরিচালক জনাব ড. এ. কে. এম. ফারায়েজুল হক আনসারী।

রোববার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এসিআই এগ্রোলিংক লিমিটেড মৎস্য ও মৎস্যজাতপণ্য বহুমুখীকরণে বিবেচ্য বৎসরে ১৭২৭ মে.টন মাছ রপ্তানি করে ১২৫ কোটি ৩৯ লক্ষ টাকা আয় করেন। মূল্যায়ন বর্ষে প্রতিষ্ঠানের কনসাইনমেন্ট সংখ্যা ১০২টি। প্রতিষ্ঠানটিতে মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনে HACCP অনুসরণ করা হয় এবং রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে কোন Rapid Alert জারি হয়নি। প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ৬৩ জন এবং খন্ডকালীন ২৪১ জনসহ মোট ৩০৪ জনের কর্মসংস্থান সৃষ্টি হয় যা দেশের বেকারত্ব দূরীকরণে অনন্য অবদান রাখছে।

আরো পড়ুন
মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, কেনাবেচা ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশ সম্পদ সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ Read more

গুদামে উপচে পড়া সার, মাঠে হাহাকার: ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থায় জিম্মি আমন চাষিরা

সারাদেশে মাঠপর্যায়ে আমন ধানের আবাদ পুরোদমে চলছে। এই সময়ে কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন ইউরিয়াসহ অন্যান্য সার। সরকারি তথ্যমতে, দেশে সারের Read more

এসিআই
এসিআই এর কর্মকর্তা বৃন্দ

এসিআই এগ্রোলিংক লিমিটেড দেশের মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মৎস্যসম্পদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিষ্ঠানটিকে জাতীয় মৎস্য পদক ২০২২ এ স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা নগদ প্রদান করেছে।

0 comments on “জাতীয় মৎস্য পদক ২০২২ এ স্বর্ণপদক পেলেন এসিআই এগ্রোলিংক লিমিটেড এর ড. ফারায়েজুল হক আনসারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ