Wednesday, 17 June, 2026

ছাদে করুন লাউ চাষ, সুস্থ থাকুন বারমাস


ছাদে লাউ এর চাষ

লাউ একটি  অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু সবজি। প্রায় সবার কাছেই লাউ সবজি হিসেবে জনপ্রিয়  । বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে লাউ এর তরকারি প্রায় সকলের নিকট অত্যন্ত প্রিয় ।

শীতকালে লাউ এর কদর বিশেষভাবে  বেড়ে যায় । এখানে আলোচনার বিষয় ছাদে লাউ চাষ নিয়ে।

কি ধরনের মাটিতে লাউ চাষ করবেন

আরো পড়ুন
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

গোবিন্দগঞ্জে ‘চিউন’ আখের বাম্পার ফলন: তীব্র গরমে রসের চড়া চাহিদা
গোবিন্দগঞ্জে ‘চিউন’ আখের বাম্পার ফলন: তীব্র গরমে রসের চড়া চাহিদা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে চিবিয়ে ও রস করে খাওয়ার বিশেষ ‘চিউন’ জাতের আখের আশানুরূপ ফলন হয়েছে। বাজারে বর্তমানে এই Read more

পুষ্টিকার এই লাউ প্রায় সব ধরনের মাটিতেই  জন্মে থাকে । মাটি দোআঁশ কিংবা এটেঁল-দোআঁশ মাটি লাউ চাষের জন্য সর্বাপেক্ষা ।

ছাদে  বা টবে লাউ চাষের জন্য  দোঁআশ অথবা বেলে-দোঁআশ মাটি ব্যবহার করাই ভাল। এক্ষেত্রে বেলে-দোঁআশ মাটি ব্যবহার করলে মাটিতে একটু বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করতে  হবে।

ছাদের মাটি তৈরি কৌশল জানতে পড়ুন ছাদে বাগান করতে টবের মাটি তৈরির নিয়ম।

কখন লাউ চাষ করা ভাল সময়

শীতকালীন লাউ চাষের ক্ষেত্রে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যেই বীজ বপন করে ফেলা উপযুক্ত। কিন্তু আগাম শীতকালীন ফসল চাষে আগষ্ট মাসের মাঝা-মাঝি সময়ে লাউয়ের বীজ বপন করে দিতে হয়।

কিভাবে লাউ এর বীজ বপন করতে হয়

বীজ পলিব্যাগের মধ্যে বপন করাই ভাল এবং সহজ । লাউবীজ বপনের ১০-১২ ঘন্টা পূর্বে পানিতে ভিজিয়ে রেখে দিতে হয়। এরপর পানি হতে  বীজ নিয়ে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে  পলিব্যাগে বীজ বপন করে দিতে হবে।

প্রতিটি পলিব্যাগে দুটি করে বীজ বপন করতে হবে। খেয়াল রাখতে হবে পলিব্যাগের মাটি যেন শুকিয়ে না যায় । দরকার হলে অল্প পরিমাণ পানি দিতে হবে।

কিভাবে লাউ চাষ করতে হয়

ছাদ বাগানে লাউ চাষের জন্য উপযুক্ত হলো হাফ ড্রাম অথবা একইপরিমান পাত্র ব্যবহার । হাফ ড্রামের তলার দিকে ৪/৫ টি ছিদ্র করে নিতে হবে যাতে সহজেই বাড়তি পানি নিষ্কাশিত হতে পারে । এই ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে নিতে হবে ।

এরপর প্রতিটি হাফ ড্রামের মাটি তৈরির  জন্য ২ ভাগ দোআঁশ বা বেলে দো-আঁশ মাটি,৫০ গ্রাম টি,এস,পি সার, ১ ভাগ গোবর, ২৫০ গ্রাম সরিষার খৈল, ৫০ গ্রাম পটাশ সার,  একসাথে মিশিয়ে ড্রামে পূর্ণ করে পানিতে ভিজিয়ে  ১০-১২ দিন রেখে দিতে হবে  । তারপর মাটি একটু একটু করে  খুচিয়ে আলগা করে দিয়ে আবার ৪-৫ দিন  রেখে দিতে হবে ।

মাটি ঝুরঝুরে হয়ে গেলে  পলিব্যাগে বপন করা একটি সুস্থ সবল লাউয়ের চারা ড্রামে রোপন করে দিতে হবে। রোপনের পর এর চারদিকের মাটিতে  হাত দিয়ে চেপে শক্ত করে  নিতে হবে। গাছের গোড়ার দিকে মাটি সামান্য বেশি দিয়ে একটু উচু করে রাখতে হবে, এতে চারায় পানি জমা হয়ে মরে যাবার আশংকা থাকবে না।

কিভাবে লাউ পরিচর্যা করবেন 

রোপনের পর প্রথম দিকে খুব অল্প পরিমানে পানি  দিতে হয়। ধীরে ধীরে  পানির পরিমান একটু একটু করে বাড়াতে হয়। মনে রাখতে হবে যে, লাউ গাছের জন্য  প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয়।

ছাদ বাগানে টবের চেয়ে ড্রামে লাউগাছ ভাল হয় কারণ লাউ গাছের পানির অভাব হলে ফলন ব্যাহত হতে পারে। তবে এভাবে লাউ চাষ করতে  গেলে পানি একটু বেশীই প্রয়োজন হয়।

ভাল ফল পেতে হলে টবের মাটি নিয়মিত পরিবর্তন করতে হয় জানতে পড়ুন ছাদে বাগান করতে টবের মাটি তৈরির নিয়ম

প্রতিদিন নিয়ম করে আগাছা পরিস্কার করতে  হবে। সপ্তাহে নিদেন পক্ষে একবার ড্রামের মাটি একটু করে  খুচিয়ে মাটি আলগা করে  দিতে হবে।

খেয়াল রাখতে হবে যেন লাউ গাছটিতে পর্যাপ্ত রোদ পড়ে। যদি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে  চান তাহলে লাউ গাছ একটু বড় হলে এর  গোড়া থেকে কিছুটা দূরে অল্প পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন।এছাড়া সরিষার খৈল পচা পানি অল্প পরিমানে করে গাছে ১৫-২০ দিন পর পর দিতে পারেন ।

0 comments on “ছাদে করুন লাউ চাষ, সুস্থ থাকুন বারমাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ