Thursday, 04 December, 2025

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


আসন্ন ঈদুল আজহায় চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিশেষভাবে তৎপর থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি উল্লেখ করেন, চামড়ার দামের সুবিধা মূলত দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন। এ কারণে প্রধান উপদেষ্টা চামড়ার মূল্য স্থিতিশীল রাখার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। কাঁচা চামড়া রপ্তানি পর্যন্ত সংরক্ষণে সরকার সব ধরনের সহায়তা দেবে।

সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত ‘দেশীয় পশুতে কোরবানি: পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ।

ফরিদা আখতার আরও বলেন, কোরবানির ঈদে গরু মোটাতাজাকরণ নিয়ে প্রশ্ন ওঠে, এসব পশু কতটা নিরাপদ। অস্বাস্থ্যকর উপায়ে মোটাতাজাকরণ করা পশু যেন হাটে না আসে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। কোরবানির মাংস বিতরণের বিষয়ে উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, দরিদ্রদের মধ্যে সঠিকভাবে মাংস বিতরণ করা হয় না, যার ফলে ঈদের আগে ফ্রিজের বিক্রি বেড়ে যায়।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, কোরবানির মাংসের অন্তত এক-তৃতীয়াংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা উচিত।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা তাবিথ আউয়াল ও এনসিপি নেতা সামান্তা শারমিন।

0 comments on “চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ