Friday, 04 September, 2026

চট্টগ্রামে মাছ মাংসের দাম বেড়েছে


চট্টগ্রামের বাজারে মাছ-মাংসের দাম বেড়েছে। এছাড়াও ভোজ্যতেল ও চালের দাম বাড়লেও সবজির দাম স্থিতিশীল অবস্থায় আছে।

শুক্রবার (৮ জানুয়ারি) রিয়াজউদ্দীন বাজার ও চকবাজার ঘুরে দেখা যায়, মুলা ২০ টাকা, শসা ২৫ টাকা, লাউ ২০ টাকা, টমেটো ৪০ টাকা, ঝিঙে ৫৫ টাকা, আলু ২৫-৩০ টাকা, শিম ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২০-২৫ টাকা, ছোট কচু ৩০-৪০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে পাঙ্গাস বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, কোরাল ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৩৫০-৪৫০ টাকা, ছুরি ২৬০ টাকা, আইড় ২৫০ টাকা, ইলিশ ৬০০ টাকা, বাটা ২০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, কাতলা ২৫০ টাকা, রুই ২০০-২৪০ টাকা, লইট্টা ১২০ টাকা, কাচকি ২৫০ টাকা, রূপচাঁদা ৩০০-৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, কৈ ৫০০ টাকা, পোয়া ২৫০ টাকা, ।

আরো পড়ুন
অভ্যন্তরীণ চাহিদা পূরণে সফল মৎস্য খাত, এবার নজর বিশ্ববাজারে রপ্তানি বাড়ানোয়: জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, Read more

দেশের অব্যবহৃত জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ, আধুনিক ও কর্মসংস্থানমুখী করতে সরকারি জলমহাল, অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও জলাশয় সংস্কার করে স্থানীয় বেকার Read more

মাংসের বাজারে গরুর মাংস হাড়সহ ৫৫০ টাকা ও হাড় ছাড়া মাংস ৭০০ টাকা, খাসির মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার ২০০ টাকা, সোনালী ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সয়াবিন তেল খোলা প্রতি লিটার ১১০ টাকা, বোতলজাত ১১০-১২০ টাকা, মিশর, তুরস্ক ও চিনের পেঁয়াজ ২৫-৩০ টাকা, ভারত ও পাকিস্তানের পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

0 comments on “চট্টগ্রামে মাছ মাংসের দাম বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ