Saturday, 07 March, 2026

এবার চিংড়ি মাছে করোনা ভাইরাস, আমদানি নিষিদ্ধ


চিংড়িতে করোনাভাইরাস

এগ্রোবিডি নিউজ ডেস্কঃ  কিছুদিন আগে এশিয়ান ফিশারিজ সোসাইটির গবেষণাপত্রে বলা হয়, মাছ বা চিংড়ির মতো জলজ প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ এবং এসব প্রাণীর মাধ্যমে মানুষের করোনা মহামারিতে কোনো ভূমিকা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু হিমায়িত এই চিংড়িতেই ধরা পড়লো করোনাভাইরাস। ভাইরাস শনাক্তের পর ইকুয়েডরের তিনটি প্রতিষ্ঠান থেকে আমদানির ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন।

চিংড়িতে করোনাভাইরাস
চিংড়িতে করোনাভাইরাস
আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

আমেরিকার ফরচুন ম্যাগাজিনের অনলাইনে আজ শুক্রবার কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে জনানো হয়, সম্প্রতি একটি চালানে এসব চিংড়ি যায় ইকুয়েডর থেকে আর তাতেই ধরা পড়ে করোনাভাইরাসের উপস্থিতি। এরপরই আমদানি নিষিদ্ধ সিদ্ধান্ত নেয় বেইজিং।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনটি কোম্পানির চালান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত নমুনার ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে।

হিমায়িত খাদ্যের এই গবেষণায় অংশ নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, নরওয়ে, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভেনিয়ার  বিশেষজ্ঞসহ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ।

0 comments on “এবার চিংড়ি মাছে করোনা ভাইরাস, আমদানি নিষিদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ