Monday, 18 May, 2026

ইয়াং অ্যাগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম’-এর আত্মপ্রকাশ, ৪১ সদস্যদের কমিটি


বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কৃষি ক্যাডারের নবম গ্রেডে কর্মরত তরুণ কর্মকর্তাদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন সংগঠন—‘ইয়াং অ্যাগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম’। সম্প্রতি রাজধানীর খামারবাড়িতে অবস্থিত তুলা ভবনে আয়োজিত সম্মেলনের মাধ্যমে সংগঠনের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মো. এমাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মো. মাঈন উদ্দিন সাদ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. জহির রায়হান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আসাদুজ্জামান অভি মো. আব্দুল হাই। কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন মো. হাতেম আলী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আবরারুল হক এবং দফতর সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম।

আরো পড়ুন
গোখাদ্যের চড়া দামে কোরবানির পশুর দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
গাইবান্ধায় এবার চাহিদার চেয়ে প্রায় ৩০ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম ও ভারতীয় গরুর অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগে খামারিরা।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা গাইবান্ধায় কোরবানির পশুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম Read more

বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিত মাছ চাষে নতুন সম্ভাবনার দুয়ার: কৃষিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশ্ববিদ্যালয়ের জলাশয় কাজে লাগিয়ে মাছ উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর লেক ও অভ্যন্তরীণ জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এই অব্যবহৃত জলাশয়গুলো কাজে লাগাতে পারলে Read more

সম্মেলনের সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইমতিয়াজ জাহান খান। অনুষ্ঠানে বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৮তম থেকে ৪৩তম ব্যাচের প্রায় ৩০০ জন তরুণ কর্মকর্তা সরাসরি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আলোচনাপূর্ণ সম্মেলনে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ মো. এমাজ উদ্দিন বলেন, “এই ফোরামের প্রধান লক্ষ্য হলো তরুণ কৃষি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের কাঠামোগত পুনর্বিন্যাস বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি দেশের কৃষি কৃষকের টেকসই উন্নয়নে আমরা সক্রিয়ভাবে কাজ করতে চাই।

0 comments on “ইয়াং অ্যাগ্রিকালচার ক্যাডার অফিসার্স ফোরাম’-এর আত্মপ্রকাশ, ৪১ সদস্যদের কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ