Tuesday, 28 April, 2026

আখের মূল্য পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ


আখের মূল্য পরিশোধ বাবদ ‘পরিচালন ঋণ’ হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অনুকূলে ২০২০-২১ অর্থবছরে চাষীদের জন্য শর্ত সাপেক্ষে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-২) সিনিয়র সহকারী সচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত শিল্প সচিবকে পাঠানো এক চিঠিতে বরাদ্দের বিষয়টি জানানো হয়।

চিঠিতে দেয়া শর্তে বলা হয়েছে, এই বরাদ্দকে নজির হিসেবে বিবেচনা করা যাবে না। বরাদ্দ অর্থ শুধু আখচাষিদের আখের মূল্য পরিশোধ ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ বিএসএফআইসি’র নিরীক্ষীত ভর্তুকি ও ট্রেড গ্যাপের সাথে সমন্বয়যোগ্য হবে।

আরো পড়ুন
সুনামগঞ্জে ওপরের পানিতে মোনাই নদীর তীর ধস, ইরানবিল হাওরে পানি প্রবেশ, ফসলের ক্ষতি
মোনাই নদীর তীর ধসে ইরানবিল হাওরে পানি ঢুকছে, ধানক্ষেতের আংশিক ক্ষতি—সুনামগঞ্জের মোহনগঞ্জ

সুনামগঞ্জের মোহনগঞ্জ উপজেলায় উজানের প্রবল স্রোতের চাপে মোনাই নদীর তীরবর্তী অংশ ধসে ইরানবিল (ইকরছাই) হাওরে পানি ঢুকতে শুরু করেছে। এতে Read more

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দ্বিগুণ দামে ইউরিয়া সার আমদানি করছে ভারত, আশঙ্কা বৈশ্বিক সংকটের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইউরিয়া আমদানিতে ভারতের খরচ দ্বিগুণ

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সার আমদানিতে অতিরিক্ত মূল্য দিতে শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা Read more

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিস্তারিত হিসাব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক নিরীক্ষা করে তার রির্পোট আগামী ৩ মাসের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করতে হবে। এ পর্যন্ত বিএসএফআইসি’র অনুকূলে প্রদত্ত রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে গৃহীত/উত্তোলিত ঋণ যথাসময়ে পরিশোধ করতে হবে এবং এ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে অর্থ বিভাগকে অবহিত করতে হবে।

বরাদ্দকৃত অর্থ বিএসএফআইসি’র অনুকূলে ‘পরিচালন ঋণ’ হিসেবে গণ্য হবে, যা আগামী ২০ বছরে (৫ বছর গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সাথে বিএসএফআইসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে এবং বরাদ্দ অর্থের জিও জারি করে এর ২ কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে পাঠাতে হবে।

0 comments on “আখের মূল্য পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ