Thursday, 04 December, 2025

অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে চালের দামে নিম্ন গতি দাবি করেছেন- খাদ্যমন্ত্রী


অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে চালের দামে নিম্ন গতি এসেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এটা (ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান) নিয়ে আলাপ হয়। মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে অভিযান পুরোপুরি শুরু হয়। সারাদেশে একসাথে সাঁড়াশি অভিযানের মতো আমাদের এটা চলছে। বুধ-বৃহস্পতিবার ও অভিযান হয়েছে। শুক্র-শনিবার বন্ধের দিনেও আমাদের অভিযান চলেছে।

মন্ত্রী বলেন, আমরা অনেক জায়গায় অনেক চাল অবৈধ মজুত পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অবস্থায় বাজারে চালের দামের নিম্ন গতি রয়েছে, একেবারে কন্ট্রোল হয়েছে, এ কথা আমি বলবো না। আমরা কাজ করছি, এটা আমরা অব্যাহত রাখবো। অভিযানের পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, আসল চিত্রটা আমরা পাচ্ছি। মজুত কত আছে, অবৈধ মজুদ কত আছে, আমরা যা বলছি সেই পরিমাণ মজুদ আছে কিনা? টোটাল একটা হিসাবের মধ্যেও আমরা আসতে পারছি।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

আগামীকাল খাদ্য বিষয়ে সরকারের সর্বোচ্চ কমিটি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, সেই মিটিং-এ আমরা এ বিষয়গুলো পুরোপুরি আলোচনা করব, বাজারদর নিয়ন্ত্রণ করার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যায়।অভিযানে আপনারা কি কি অনিয়ম পাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, যখন অভিযান চালানো হয় তখন আপনারা (সাংবাদিক) সঙ্গে থাকছেন। চালের দাম কবে কমবে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, কমতে শুরু করেছে তবে কবে কমবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না।

তিনি বলেন, সুনির্দিষ্টভাবে যেখানে অভিযোগ পাচ্ছি সেই সব মিলে আমরা অভিযান চালাচ্ছি। যেখানে (অবৈধ মজুত) নাই সেখানেও যদি আমরা লোক পাঠাই, তাহলে বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে। সেদিকেও নজর রাখতে হবে। সূত্র : জাগোনিউজ

0 comments on “অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের প্রেক্ষিতে চালের দামে নিম্ন গতি দাবি করেছেন- খাদ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ