Friday, 22 May, 2026

সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ-শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং সিন্ডিকেটের প্রভাব কমাতে অন্তর্বর্তী সরকার একটি নতুন কৃষিবাজার গঠনের উদ্যোগ নেবে। আজ বৃহস্পতিবার বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যাসহ অন্যান্য কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যার একটি বড় কারণ হলো সিন্ডিকেটের মজুদ এবং কারসাজি। সরকার এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

আসিফ মাহমুদ আরও জানান, কৃষকদের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি বিকল্প কৃষিবাজার চালু করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারে। সরকার এ কাজকে সহজতর করার জন্য সহায়তা প্রদান করবে।

আরো পড়ুন
বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের স্থগিতাদেশ প্রত্যাহার: নতুন নীতিমালা ও কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত

বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের ওপর আরোপিত পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ১০ মে ২০২৬ Read more

পেঁয়াজ চাষের প্রধান রোগবালাই ও প্রতিকার: চাষিদের জন্য পূর্ণাঙ্গ গাইড
পেঁয়াজের রোগবালাই

বাঙালির রান্নাঘরে পেঁয়াজ ছাড়া একদিনও চলা দায়। মসলা হিসেবে এর চাহিদা বারোমাসি। তবে পেঁয়াজ চাষিদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ Read more

এছাড়া তিনি জানান, সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে একটি টাস্কফোর্স ইতিমধ্যে দীর্ঘমেয়াদি কাজ শুরু করেছে এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে এসে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানোর এই প্রক্রিয়াকে বিস্তৃত করতে হবে।

0 comments on “সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ-শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ