Sunday, 22 November, 2026

রমজানে দাম নিয়ন্ত্রনে চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক–কর কমিয়েছে সরকার


চার পন্যের শুল্ক কমিয়েছে

রোজা আসলেই দেশের পন্যের চাহিদা ও দাম বেড়ে যায়। সরকার বিভিন্ন ভাবে পন্যের দাম নিয়ন্ত্রন রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক–কর কমিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আলাদা প্রজ্ঞাপনে এসব পণ্যের শুল্ক–কর কমানোর ঘোষণা দিয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছিলেন, ‘রমজানে কিছু নিত্যপণ্যের দাম যাতে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে জন্য পাঁচ পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। শুল্ক কমলে তার সুবিধা ভোক্তারা পাবেন বলে আশা করছি।’

ব্যবসায়ীরা বলছেন, প্রধানমন্ত্রী গত ২৯ জানুয়ারি নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেওয়ার পর পাইকারি বাজারে সয়াবিন ও পাম তেলের দাম লিটারে চার-পাঁচ টাকা কমেছিল। তাই শুল্ক কমানোর ঘোষণায় নতুন করে আর কোনো প্রভাব পড়েনি।

আরো পড়ুন
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি: অধিক লাভের জন্য জমি তৈরি, সার ও পরিচর্যার পূর্ণাঙ্গ গাইড
শীতকালীন সবজি চাষের প্রস্তুতি

বাংলাদেশের কৃষকদের জন্য শীতকাল বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও লাভজনক ফসলের মৌসুম। অনুকূল আবহাওয়া ও রোগবালাই তুলনামূলক কম থাকায় এ সময় Read more

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

প্রজ্ঞাপন অনুযায়ী, অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে আমদানি শুল্ক কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে, আগে যা ছিল দেড় হাজার টাকা। আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্ক নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা, যা আগে ছিল তিন হাজার টাকা। এ সুবিধা মিলবে ৩১ মার্চ পর্যন্ত।

শুল্ককর বেশি কমিয়েছে খেজুরে। রোজার অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানিতে এত দিন শুল্ক–কর ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

0 comments on “রমজানে দাম নিয়ন্ত্রনে চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক–কর কমিয়েছে সরকার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ