Friday, 16 October, 2026

বরিশালে ‘কাশ্মীরি’ কুল চাষে সফলতা


বিদেশি জাতের কুল চাষে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের কৃষক নাজমুল সরদার। কিছুদিনের মধ্যেই বাগানের কুল বাজারজাত করা যাবে বলে জানান তিনি।

নাজমুল সরদার জানান, বিগত সময়ে তিনি পানের বরজ, বোরো ধান ও মাছ চাষ করে আসছিলেন। তবে কুল চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ায় বগুড়া জেলা থেকে পাঁচশ’কাশ্মীরি কুলের চারা সংগ্রহ করেন তিনি। যা তার বিলের মধ্যে মাছের ঘেরের দুই পাশে রোপণ করেন। সঠিক পরিচর্যা করায় চারা রোপণের সাত মাসের মধ্যেই প্রত্যেকটি কুল গাছ এখন কাশ্মীরি কুলে পরিপূর্ণ।

তিনি আরও জানান, চারা রোপণ থেকে শুরু করে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। তবে প্রথম বছরেই গাছে যে পরিমাণ কুলের ফলন হয়েছে এবং কলমের চারার বিক্রির যে চাহিদা তৈরি হয়েছে তাতে খরচ বাদ দিয়ে এবছরই লাভবান হতে পারবেন বলেও মনে করছেন তিনি।

আরো পড়ুন
কৃষিকে লাভজনক করতে গবেষণা ও কোল্ড স্টোরেজে জোর দেওয়ার আহ্বান: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কৃষি খাতে যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তা গবেষণার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে সরকারি সহায়তা ও Read more

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনছে সরকার

রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশিয়াম (এমওপি) ও ডিএপি সার কেনার Read more

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান বলেন, জেলা কৃষি কার্যালয়ের সঠিক পরামর্শ নিয়ে কুল চাষ করায় কৃষক নাজমুল এখন স্বাবলম্বী।

0 comments on “বরিশালে ‘কাশ্মীরি’ কুল চাষে সফলতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ