Sunday, 17 May, 2026

বন্যা পরবর্তীতে দেশি মাছে বাজার সয়লাব


local-fish

বন্যা পরবর্তীতে দেশের খাল বিলে ব্যাপক হারে দেশী প্রজাতির মাছ এবং বন্যার কারণে পুকুর থেকে বের হয়ে যাওয়া অসংখ্য মাছ ধরা পড়ছে।

বন্যা পরবর্তীতে দেশি মাছে এখন বাজার সয়লাব। দামও যেকোন সময়ের চেয়ে কম। দাম কম থাকায় সকল শ্রেণীর মানুষ এখন এই দেশী মাছের স্বাদ নিতে পারছে।

গ্রামের বিভিন্ন পেশার মানুষ যাদের এখন তেমন কাজকর্ম নেই তাদের অনেকেই এখন মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।মাছ ধরার সাথে সাথে রাস্তাঘাটে মধ্যরাত পর্যন্ত চলছে মাছ বিক্রির ধুম।

আরো পড়ুন
গোখাদ্যের চড়া দামে কোরবানির পশুর দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
গাইবান্ধায় এবার চাহিদার চেয়ে প্রায় ৩০ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম ও ভারতীয় গরুর অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগে খামারিরা।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গের অন্যতম প্রধান জেলা গাইবান্ধায় কোরবানির পশুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে পশুখাদ্যের চড়া দাম Read more

বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিত মাছ চাষে নতুন সম্ভাবনার দুয়ার: কৃষিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশ্ববিদ্যালয়ের জলাশয় কাজে লাগিয়ে মাছ উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর লেক ও অভ্যন্তরীণ জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এই অব্যবহৃত জলাশয়গুলো কাজে লাগাতে পারলে Read more

সব দেশী মাছ কমবেশী পাওয়া গেলেও কৈ, মাগুর, সিং, চাটা, পুটি ও টাকি মাছ ব্যাপক হারে ধরা পড়ছে বলে জানা গেছে।

জীবন্ত প্রতি কেজি ২৩০ থেকে ২৭০ টাকায় পাওয়া যাচ্ছে দেশী কৈ মাছ । ৫শ থেকে ৬শ টাকায় পাওয়া যাচ্ছে বড় মাগুর, শিং, বড় পুঁটির দাম পড়ছে ২শ থেকে ৩শ টাকা, টাকি মাছের কেজি দেড়শ থেকে ১৮০ টাকা।

0 comments on “বন্যা পরবর্তীতে দেশি মাছে বাজার সয়লাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ