Thursday, 23 July, 2026

নতুন আলুর দাম পেয়ে খুশি কৃষক


আলুর চাষ

আবহাওয়া অনুকূলে থাকায় এবার নতুন আলু আবাদে বাম্পার ফলন হয়েছে এবং বর্তমান বাজারে চাহিদার সাথে আলুর দাম বেশি থাকায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। এখন দিনাজপুরের কাহারোলসহ বিভিন্ন এলাকায় চলছে নতুন আলু তোলার ধুম। বাজারে আলুর দাম বেশি থাকায় কৃষকরা খুশি।

কাহারোলের কাজিকাঠনা গ্রামের মো. শফিকুল ইসলাম ৩০ শতক জমিতে আগাম জাতের গ্রানুলা আলু চাষ করেন। সেই আলু বিক্রি করে তিনি দাম পেয়েছেন ৮০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ৪০ হাজার টাকা। সোমবার কাজি কাঠনা এলাকায় প্রতি কেজি আলু বিক্রি হয়েছে জমি থেকে ৪৭ টাকায়।

আলু চাষি সুকুমার রায় জানান, এক বিঘা জমিতে আলু চাষ করে ৫৫ হাজার টাকা লাভ হয়েছে।

আরো পড়ুন
ময়মনসিংহে আধুনিক মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্বোধন
ময়মনসিংহে ফুডটেকবাংলাদেশ প্রকল্পের আওতায় আরএএস (RAS) প্রযুক্তির অত্যাধুনিক মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্বোধন। বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথ উদ্যোগে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা

বাংলাদেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও বাজার সংযোগ বৃদ্ধিতে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। আজ ময়মনসিংহে ‘ফুডটেকবাংলাদেশ’ (FoodTechBangladesh) প্রকল্পের Read more

পাট রপ্তানির নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ‘স্লিভার’ রপ্তানির মহোৎসব
কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে জুট স্লিভার রপ্তানি বন্ধের দাবি

ঘরোয়া শিল্পের কাঁচামাল নিশ্চিত করতে সরকার কাঁচা পাট রপ্তানির ওপর কঠোর কড়াকড়ি আরোপ করলেও, সেই নিয়মের ফাঁক গলে ‘জুট স্লিভার’ Read more

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, কৃষকদের আগাম জাতের আলু আবাদের জন্য কৃষি বিভাগ সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় কৃষি উপ-সহকারি কর্মকর্তাগণ কৃষকদের সহযোগিতা করেছেন কীভাবে আলুর ফলন বৃদ্ধি পায় সেই ধরনের পরামর্শ দিয়েছেন।

কাহারোলে চলতি রবি মৌসুমে আগাম জাতের আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫০ হেক্টর জমিতে। তা অতিক্রম করে ৬০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

0 comments on “নতুন আলুর দাম পেয়ে খুশি কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ