Friday, 05 June, 2026

দেশের চামড়াপণ্য জাপানে রপ্তানির পক্ষে সমঝোতা


বাংলাদেশ থেকে চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য আমদানি করবে জাপানের কোম্পানি ইরিশা লিমিটেড। দেশের এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণন করবে জাপানের ইরিশা লিমিটেড। চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য নিয়ে দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে।

জাপানের রাজধানী টোকিওতে গত বৃহস্পতিবার এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের চামড়াপণ্য, এক্সপো কৃত্রিম চামড়া ও চামড়াপণ্য, ফোম, মেট্রিকস, পিলো এবং রাঙামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষিপণ্য যাবে জাপানে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।

আরো পড়ুন
ডিমলায় মহামারি আকারে ছড়াচ্ছে গরুর ‘লাম্পি স্কিন ডিজিজ’: এক মাসে ৮০ গরুর মৃত্যু
গরুর লাম্পি স্কিন ডিজিজ

নীলফামারীর ডিমলা উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক ব্যাধি ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি) ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে Read more

তামাক কোম্পানির ‘প্রতারণার ফাঁদে’ রংপুরের ৫০ হাজার কৃষক
রংপুরে তামাক কোম্পানির প্রলোভনে পড়ে বড় লোকসানের মুখে ৫০ হাজার কৃষক। তামাক চাষের ক্ষতিকর দিক ও তামাক চাষিদের স্মার্ট কার্ড বাতিলের সরকারি উদ্যোগ সম্পর্কে বিস্তারিত।

"এতদিন বুঝতে পারিনি আমরা একটা সুনির্দিষ্ট প্রতারণার চক্রের মধ্যে বন্দি ছিলাম। এই বছর এসে আসল বাস্তবতা আমরা টের পেয়েছি।"— চোখের Read more

0 comments on “দেশের চামড়াপণ্য জাপানে রপ্তানির পক্ষে সমঝোতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ