Tuesday, 14 April, 2026

দিনাজপুরের হিলিতে কিছুটা কমেছে সবজির দাম


সারাদেশে পাইকার সিন্ডিকেটের দৌড়াত্ব বেড়েছে

দিনাজপুর জেলার স্থল বন্দর হিলি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে শিমের কেজি কমে হয়েছে ৪০ টাকা। যদিও শিমের মৌসুম শেষের দিকে। তারপরও কিছু কৃষক জমিতে বা বাড়িতে শখ করে লাগানো ঝাংলার শিমগুলো বাজারে আনছেন বিক্রির উদ্দেশ্যে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে হিলি বাজারে গিয়ে দেখা যায় প্রত্যেকটি দোকানে কমবেশি শিম পাওয়া যাচ্ছে। মূলত বাজারে ছোট, মাঝারি ও লম্বাটে তিন ধরনের শিম পাওয়া যাচ্ছে।

সবজি বিক্রেতা আবদুল মালেক বলেন, বাজারে শিমসহ সব ধরনের সবজির সরবরাহ অনেক বেড়েছে। দাম কমেছে সব ধরনের সবজির। গত এক সপ্তাহ থেকে শিমের সরবরাহ একটু বেশি। গত সপ্তাহে শিম বিক্রি করেছি ৮০ টাকা কেজিতে। বর্তমানে বিক্রি করছি ৪০ টাকা কেজি।

আরো পড়ুন
পহেলা বৈশাখ ঘিরে রূপালি ইলিশের ‘আগুন’ দাম: কেজিতে চড়া সাড়ে ৭ হাজার টাকা
পহেলা বৈশাখ ঘিরে রূপালি ইলিশের ‘আগুন’ দাম

মতলব পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেঘনাপাড়ের ইলিশের বাজারে বইছে উত্তাপ। ১৩ এপ্রিল সোমবার সকাল এবং তার আগের দিন রবিবার বিকেল Read more

বিএডিসির ব্রি-ধান ৮৮–এর বীজে মিশ্রণ, হাওরে কৃষকের খেতে নানা জাতের ধান
বিএডিসির ব্রি-ধান ৮৮–এর বীজে মিশ্রণ, হাওরে কৃষকের খেতে নানা জাতের ধান

সপ্তাহখানেকের মধ্যেই কিশোরগঞ্জের হাওর এলাকায় পুরোদমে শুরু হবে বোরো ধান কাটা। হাওরজুড়ে এখন সেই প্রস্তুতি। কিন্তু যেসব কৃষক বাংলাদেশ কৃষি Read more

আরেক সবজি বিক্রেতা বলেন, রোজার আগে আগে সবজির বাজারে ছিল আগুন। দাম ছিল অনেক বেশি। তবে রোজার মাঝামাঝিতে স্বস্তি ফিরেছে সবজির দামে। একমাত্র বেগুন ছাড়া সব ধরনের সবজির দাম অনেকটাই কমেছে। এতে বেড়েছে ক্রেতাসমাগম।

সবজি কিনতে আসা ক্রেতারা বলেন, রমজানের শুরুতে বেশ সমস্যায় ছিলাম সবজিসহ নিত্যপণ্যের দাম  নিয়ে। যাই হোক সবজির দাম কমেছে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এভাবে যদি চাল, তেল ও ডালসহ  অন্যান্য পণ্যের দাম কমলে নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসত।

প্রতি নিয়ত বাড়া সবজির দামে কমাতে ক্রেতারা কিছুটা স্বস্তির কথা বলছে।

0 comments on “দিনাজপুরের হিলিতে কিছুটা কমেছে সবজির দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ