Sunday, 21 June, 2026

দিনাজপুরের ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক


ভূট্টার চাষ বাড়ছে

দিনাজপুরের নবাবগঞ্জ, হিলি, চিরিরবন্দর সহ বিভিন্ন থানায়  এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক। গত বছরের থেকে বেশি লাভের আশা করছে কৃষক।

ভুট্টার বিঘাপ্রতি ফলন পাচ্ছেন ৭০ থেকে ৯৫ মণ। মাঠ থেকে ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাজারে এখন দামও ভালো ভুট্টার। গত বুধবার কাঁচাতে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা। আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ভুট্টার ভালো ফলন ও দাম পাওয়ায় জেলায় বাড়ছে ভুট্টার আবাদ।

কৃষকেরা বলছেন, এবার শীতের প্রকোপ বেশি না থাকা, সঠিক সময়ে বৃষ্টিপাত এবং রৌদ্রের প্রখরতা না থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। মোচাগুলো বড় হয়েছে। ভুট্টার দানা বড় ও পরিপক্ব হওয়ায় বেড়েছে ওজনও।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

চিরিরবন্দর উপজেলার বেলতলী এলাকার কৃষক হারিসুর বলেন, সোয়া বিঘা (১ বিঘা=৪৮ শতক) জমিতে ভুট্টা লাগিয়েছেন। খেত থেকে ভুট্টা তোলাও শুরু করেছেন। আশা করছেন ১০০ মণের মতো ভুট্টা পাবেন। তিনি বলেন, ‘গেল মৌসুমে আড়াই বিঘা মাটি আবাদ করেছিলাম। বিঘাপ্রতি ৫৫ মণ ভুট্টা পাইছি। কাঁচাতে বিক্রি করেছি ১ হাজার ২০০ টাকা বস্তা (৮৪ কেজি)। এবার শুরুতে পাইকার দাম বলেছে ১ হাজার ৭০০ টাকার বেশি বস্তা। এবার শুকিয়ে ভুট্টা বিক্রি করব।’

0 comments on “দিনাজপুরের ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ