Wednesday, 09 September, 2026

ডিমের দাম কমেছে, পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে: ভোক্তার ডিজি


মহাপরিচালক আলীম আখতার খান

বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে ডিমের দাম কিছুটা কমেছে, তবে পুরোপুরি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার এবং ডিম ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান এ তথ্য জানান।

রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে আমির আখতার খান বলেন, ডিমের বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে ডিমের দাম কিছুটা কমেছে। তিনি আরও উল্লেখ করেন, সব ব্যবসায়ী বৈঠকে উপস্থিত না থাকায় পরবর্তী সভায় সর্বোচ্চ সংখ্যক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি উপস্থিত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি জানান, ডিমের সরবরাহ বন্ধ করা বা চেইন বিঘ্নিত করা এবং মেমোতে উল্লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডিম বিক্রির অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডিমের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক, প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় উৎপাদক এবং প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

আরো পড়ুন
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

ভূমিধস ও নদীভাঙন রোধে ‘বিন্না ঘাস’ চাষের সমীক্ষায় টেকনিক্যাল কমিটি গঠন
নদীভাঙন ও ভূমিধস রোধে বিন্না ঘাস চাষের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করল সরকার।

দেশের নদীভাঙন, পাহাড়ি ভূমিধস এবং সড়ক-বাঁধের ঝুঁকিপূর্ণ ঢাল রক্ষায় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ (Vetiver Grass) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ Read more

0 comments on “ডিমের দাম কমেছে, পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে: ভোক্তার ডিজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ